শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিখন অগ্রগতির প্রতিবেদন-২০২২ তৈরির জন্য গুগল শীট

 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মূল্যায়ন পদ্ধতির আলোকে শিখন অগ্রগতির প্রতিবেদন-২০২২ তৈরির জন্য গুগল শীটে একটি ফরমেট তৈরি করেছি। ফরমেটটিতে কিভাবে কাজ করবেন এবং শীটটি কোথায় পাবেন তা নিচের ভিডিওতে দেয়া আছে।  শীটটির লিংক ভিডিওর নিচে দেয়া আছে।

যা যা প্রয়োজন:

১। Google Account এ লগ ইন করতে হবে শীটটি কপি করার জন্য।

২। মনে রাখতে হবে আমাদের কাজ করতে হবে শুধুমাত্র Data Sheet এ। Data Sheet এর রঙিন ঘরগুলো এডিট বা ডিলেট করা যাবে না । কারণ রঙিন ঘরগুলোতে ফর্মূলা দেয়া আছে।

৩। Marksheet এ সবুজ রং করা ঘর ব্যতিত অন্য কোনো ঘরে কোনো এডিট করা যাবে না। অন্যান্য ঘরগুলো অটো জেনারেট হবে শিক্ষার্থী আইডি এর উপর ভিত্তি করে। 

৪। Result Sheet অটো জেনারেট হবে।

বিঃ দ্রঃ Data Entry করতে হবে শুধুমাত্র Data Sheet এ 



শীট পেতে ক্লিক করুন

লেবেলসমূহ: , ,

মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

শিক্ষার্থীর শিখন অগ্রগতির প্রতিবেদন-২০২২ এর ওয়ার্ড ফাইল

 শিক্ষার্থীর শিখন অগ্রগতির প্রতিবেদন-২০২২ এর ওয়ার্ড ফাইল দেখুন ও কপি করে সংগ্রহ করুন

ওয়ার্ড ফাইল ডাউনলোড করুন এখানে

লেবেলসমূহ:

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মূল্যায়ন পদ্ধতি (সাময়িক পরীক্ষাসমূহ থাকছে)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মূল্যায়ন পদ্ধতি প্রেরণ সংক্রান্ত

লেবেলসমূহ: ,

বুধবার, ২ নভেম্বর, ২০২২

পদোন্নতির জন্য আবেদন এবং পদোন্নতি না নেওয়ার জন্য আবেদন এর নমুনা কপি

 পদোন্নতির জন্য আবেদন এর নমুনা


তারিখ: ০২/১১/২০২২ খ্রিঃ

বরাবর,

মহাপরিচালক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

মিরপুর-২, ঢাকা-১২১৬

মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়: প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য আবেদন।

মহোদয়,

সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি শাহরিয়ার সায়েম, সহকারী শিক্ষক, ......................... সপ্রাবি, সিংড়া, নাটোর। আমার রাজস্ব পদে প্রথম যোগদানের তারিখ-৩০/০৫/২০০০ খ্রিঃ। আমি গত ১১/১০/২০২২ খ্রিঃ তারিখের পরিচালক (পলিসি ও অপারেশন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা মহোদয়ের ৩৮.০১.০০০০.৪০০.১২.০৩৬.২০১৮-৯৬১ নং স্মারকের আলোকে উপজেলা শিক্ষা অফিসার, সিংড়া, নাটোর মহোদয়ের ০১/১১/২০২২ খ্রিঃ তারিখের উশিঅ/সিংড়া/নাট/২০২২/৫৪৮ নং স্মারক মোতাবেক প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য আবেদন করছি।

অতএব, জনাব আমাকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রদান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয়।

নিবেদক

 

 

 

(শাহরিয়ার সায়েম)

সহকারী শিক্ষক

......................... সরকারি প্রাথমিক বিদ্যালয়

সিংড়া, নাটোর

মোবাইল নং-০০০০০০০০০০০

এনআইডি নং-০০০০০০০০০০০০০০০০০

 

সংযুক্তি

১. বার্ষিক গোপনীয় প্রতিবেদন

২. নিয়োগ পত্রের ফটোকপি

৩. যোগদান পত্রের ফটোকপি

৪. এসএসসি পরীক্ষার সনদের ফটোকপি

৫. প্রশিক্ষণের সনদের ফটোকপি

৬. মামলা নাই মর্মে প্রত্যয়নপত্র

 


 পদোন্নতি না নেওয়ার জন্য আবেদন এর নমুনা


তারিখ: ০৬/১১/২০২২ খ্রিঃ

বরাবর,

মহাপরিচালক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

মিরপুর-২, ঢাকা-১২১৬

মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়: প্রধান শিক্ষক পদে পদোন্নতি না নেওয়া প্রসঙ্গে।

মহোদয়,

সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী আপনার অধীনস্থ নাটোর জেলার অন্তর্গত সিংড়া উপজেলাধীন কলম স্পেশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছি। আমার চাকুরীতে প্রথম যোগদানের তারিখ: _______ খ্রিঃ । ২০২২ সালে প্রকাশিত সহকারী শিক্ষকদের সমন্বিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতার তালিকায় আমার নাম ______নং সিরিয়ালে রয়েছে। পারিবারিক সমস্যার কারণে আমি প্রধান শিক্ষক পদে পদোন্নতি গ্রহণে ইচ্ছুক নয়।

অতএব, মহোদয় উপরোক্ত বিষয়টি সুবিবেচনা করতঃ আমাকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি না দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার একান্ত মর্জি হয়।

নিবেদক

 

 

 

(মোছাঃ নাম খাতুন)

সহকারী শিক্ষক

বিদ্যালয়ের নাম সরকারি প্রাথমিক বিদ্যালয়

সিংড়া, নাটোর

এনআইডি নং- 00000000000000000

মোবাইল নং-০০০০০০০০০০০

 


লেবেলসমূহ: ,

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত (সিংড়া উপজেলা)

প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত: পত্রের নির্দেশনা মোতাবেক তালিকাভুক্ত শিক্ষকগণ নির্ধারিত সময়ের মধ্যে চাহিত তথ্যাদি অফিসে দাখিল করবেন। বিস্তারিত নিচে দেখুন

লেবেলসমূহ: , ,